মাটিগাড়ায় নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার যুবক

শিলিগুড়ি, ২৫ জুলাইঃ নিষিদ্ধ কাফ সিরাপ এবং বিপুল পরিমাণ নেশার ক্যাপসুল সহ এক যুবককে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম শিরিং লামা।মিরিকের কৃষ্ণনগরের বাসিন্দা।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে মাটিগাড়া এলাকার একটি খেলার মাঠের কাছে এক সন্দেহভাজন যুবক মাদক সামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছে।এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৭ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং ১৭৬টি নেশার ক্যাপসুল উদ্ধার করা হয়।

এরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানায় নিয়ে যায়।অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes