নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ, উত্তেজনা সিতাই’এ

কোচবিহার,৩ নভেম্বরঃ কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে হামলার অভিযোগ উঠল।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সরাসরি কোনও অভিযোগ করেননি।

বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে যাচ্ছিলেন।সিতাই বিধানসভা এলাকায় ঢুকতেই তাঁকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ।এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা বিজেপি কর্মীরা বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান।দুই পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি হয়।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়।বিজেপির গোষ্ঠীদন্দ্বের ফল বলে দাবি তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelergameofbetmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetperabet girişperabetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes