এনজেপি স্টেশনে যাত্রীর মোবাইল চুরি! ৩ ঘণ্টার মধ্যে ধরা পড়ল চোর

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ স্টেশনে নামতেই পকেট থেকে দামী মোবাইল চুরি। তদন্তে নেমে ৩ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ব্যক্তিকে ফিরিয়ে দিল পুলিশ।

মঙ্গলবার সকালে কলকাতা থেকে এনজেপি স্টেশনে নামেন শিলিগুড়ির বাসিন্দা রাজা ভট্টাচার্য। স্টেশনের বাইরে আসতেই বুঝতে পারেন প্যান্টের পকেটে থাকা মোবাইল চুরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি এনজেপি জিআরপি’তে গিয়ে জানান। লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে ৩ ঘণ্টার মধ্যে স্টেশন থেকেই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার হয়।

বুধবার রাজা ভট্টাচার্যকে তাঁর মোবাইল ফিরিয়ে দেয় পুলিশ। স্বাভাবিকভাবেই পুলিশের এই সক্রিয়তা ও তড়িঘড়ি মোবাইল উদ্ধার করায় প্রশংসা জানান রাজা ভট্টাচার্য।

এদিকে গত কয়েকমাসে এমন বেশকিছু মোবাইল স্টেশন চত্বর থেকে চুরি হয়েছে বলে অভিযোগ।  এর মধ্যে বেশকিছু ঘটনায় মোবাইল উদ্ধার করেছে পুলিশ। বাইরে থেকে একটি দুষ্কৃতীদের চক্র স্টেশনে যাত্রীদের মোবাইল চুরির ঘটনায় জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes