আরজি করের ঘটনা নিয়ে এনজেপি থানা ঘেরাও কর্মসূচি বিজেপির

শিলিগুড়ি, ২৩ আগস্টঃ আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।আরজি করের ঘটনা নিয়ে শুক্রবার রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচী গ্রহন করে বিজেপি।


এদিন বিজেপির ৬ নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে এনজেপি থানা ঘেরাও করা হয়।বিজেপির মিছিল রুখতে পুলিশের তরফে থানার সামনে ব্যারিকেড দেওয়া হয়।মোতায়ন করা হয় বিশাল পুলিশবাহিনী।মিছিল থানায় পৌছতেই ব্যারিকেড ভেঙে থানায় প্রবেশ করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।

অবশেষে থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা।বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সম্পাদক সঞ্জীব কুমার সিং জানান, আরজি কর কান্ড নিয়ে রাজ্য সরকারের ভুমিকা অত্যন্ত নিন্দনীয়।অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *