শিলিগুড়িতে নকল ব্র্যান্ডের জুতোর বিরুদ্ধে অভিযান, দোকানদারদের দেওয়া হল নোটিশ

শিলিগুড়ি, ২২ জুলাইঃ নামী-দামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে নকল পণ্য বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।যৌথ অভিযানে শহরের চার্চ রোড এলাকায় দুটি জুতোর দোকানে তল্লাশি চালানো হয়। অভিযোগ ছিল, নামী-দামি কোম্পানির জুতোর লোগো অবৈধভাবে ব্যবহার করে নকল জুতো বিক্রি করা হচ্ছিল। অভিযানে ৩০০ পিসেরও বেশি জুতো বাজেয়াপ্ত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন বড় কোম্পানির ট্রেডমার্ক ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে ওই জুতো বাজারজাত করা হচ্ছিল। অভিযানের পর সংশ্লিষ্ট দোকানদারদের নোটিশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল পণ্য বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এই ধরনের বেআইনি ব্যবসা রুখতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes