বিভিন্ন দাবিতে বিক্ষোভ উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়ার চিকিৎসকদের

শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করল উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়ার চিকিৎসকরা।এদিন কলেজের মেঝেতে বসেই বিক্ষোভ দেখান তারা।

ডেন্টাল কলেজের তৃণমূল কংগ্রেস সংগঠনের সদস্য ডঃ পুষ্পেন্দু সরকার জানান, কলেজের অডিটোরিয়াম তৈরি হলেও এখনো শুরু হয়নি।কলেজের অধিকাংশ অধ্যাপক অনুপস্থিত থাকেন।হোস্টেলের বিভিন্ন সমস্যা, পাশাপাশি ঝাড়জঙ্গলে পরিপূর্ণ এলাকা থাকায় ডেঙ্গির ভয় রয়েছে।পাশাপাশি রোগী চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা রয়েছে।তবে রোগী পরিষেবা ব্যাহত না করেই আমাদের বিক্ষোভ চলবে।

অন্যদিকে কলেজের প্রিন্সিপাল ডঃ সঞ্জয় দত্ত জানান, ফান্ডের কিছু সমস্যা রয়েছে।তবে আগামীদিনে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।অধ্যাপক অনুপস্থিতির কথা ঠিক নয়।কারো সমস্যা থাকলেই অনুপস্থিত হচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes