শিলিগুড়ির নৌকাঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল লরি, আহত চালক

শিলিগুড়ি, ২৫ জুলাই: শিলিগুড়ির নৌকাঘাট ট্রাফিক পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল একটি ধানবোঝাই লরি। ঘটনায় আহত লরির চালক।

শনিবার সকালে লরিটি নৌকাঘাট ট্রাফিক পয়েন্টে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।দুর্ঘটনায় লরির চালক আহত হন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৌকাঘাট ট্রাফিক আউটপোস্টের পুলিশ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

আহত চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes