নার্সিংহোম কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলী

শিলিগুড়ি,১৭ মেঃ অতিরিক্ত বিল সহ নানান অভিযোগ উঠেছে বেশকিছু নার্সিংহোমের বিরুদ্ধে।যে কারণে এবার বিভিন্ন নার্সিংহোমে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা শুরু করল শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকমন্ডলী।

সোমবার বিকেলে শিলিগুড়ির প্রধাননগর এবং শালুগাড়া চেকপোস্টের কাছে দুটি নার্সিংহোমে যান পুর প্রশাসক গৌতম দেব এবং প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকার।সেখানে নার্সিংহোম কর্তৃপক্ষগুলির সঙ্গে তারা কথা বলেন।স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত বোর্ড নার্সিংহোমের সামনে যাতে লাগানো থাকে সেকথা বলা হয়।এছাড়াও সরকারি যে নিয়মাবলি রয়েছে তা মেনে করোনা চিকিৎসার জন্য বিল বানানো হয় সেকথাও বলেন।

পাশাপাশি গৌতম দেব জানান,বিভিন্ন জায়গায় তারা যাবেন।বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষগুলির সঙ্গে তারা বৈঠকে বসবেন।একটি টাস্কফোর্সও গঠন করা হচ্ছে জেলাশাসকের  তরফে।সেই টাস্কফোর্সই নার্সিংহোমগুলির খোঁজখবর নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahismatbetmatadorbetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobetsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetmatbetbetcio girişpusulabet girişgrandpashabet girişholiganbet girişcasinolevantholiganbetpusulabetsekabetcasibomgrandpashabet Built with ❤︎ by appycodes