নকশালবাড়ি, ২৪ জুলাইঃ নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতে আজ প্রধান নির্বাচন সম্পন্ন হল। অবশেষে প্রধান পেল মনিরাম গ্রাম পঞ্চায়েত।উপপ্রধানই হয়ে গেলেন প্রধান।
গত ২৯শে জুন শারিরীক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন প্রাক্তন তৃণমূলের বোর্ডের প্রধান গৌতম ঘোষ।পঞ্চায়েত আইন অনুযায়ী অবশেষে ব্লক আধিকারিকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন সম্পন্ন হল। এদিন বোর্ড গঠনের প্রক্রিয়ায় ১০জন সদস্য উপস্থিত থেকে রঞ্জন চিকবড়াইককে প্রধান নির্বাচন করেন।যদিও বিজেপি পঞ্চায়েত সদস্যদের দেখতে পাওয়া যায়নি।
এদিন ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা প্রদান করা হয় নবনির্বাচিত প্রধানকে। নবনির্বাচিত প্রধান জানান, মানুষের কাজ করতে হবে।প্রাক্তন প্রধান ভালো কাজ করেছিল। এখন নতুন সরকারের গাইডলাইন অনুযায়ী কাজ করবো।আগামী দিনে উপপ্রধানের পদ ছাড়বেন তিনি।
জানা গিয়েছে, ২০২২ সালে পঞ্চায়েত নির্বাচনে ১৮ আসনের এই মনিরাম গ্রাম পঞ্চায়েত তৃণমূল ১২, বিজেপি ৫, নির্দল ১টি আসন পায়। তৃণমূল বোর্ড গঠন করলেও পরে বিজেপির এক পঞ্চায়েত পদত্যাগ, একজনের মৃত্যু এবং তৃণমূলে ২ ও নির্দল সদস্য পদত্যাগ করায় বর্তমানে ১৩জন সদস্য রয়েছে।
