খড়িবাড়ি, ২৪ নভেম্বরঃ ফের মাদকের বিরুদ্ধে অভিযান চালালো এসএসবি।নকশালবাড়ি- পানিট্যাঙ্কি রাজ্য সড়কে ১০৬ গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্রেফতার ১ যুবক।
জানা গিয়েছে, গভীর রাতে খড়িবাড়ির গৌরসিংজোতে বাড়িতে ফিরছিল অভিযুক্ত যুবক।গোপন সূত্রে খবর পেয়ে উওর রামধন জোত এলাকায় মাদক কারবারি যুবককে আটক করে তল্লাশি চালায় এসএসবি।তার বাইকের ভেতর থেকে উদ্ধার হয় ১০৬ গ্ৰাম ব্রাউন সুগার। এরপরই মাদক কারাবারের অভিযোগে যুবককে আটক করে খড়িবাড়ি থানার পুলিশ হাতে তুলে দেয় এসএসবি।
এসএসবি’র অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্ৰেফতার করেপুলিশ। ধৃতের নাম বলাই বর্মন, সে পানিট্যাঙ্কির গৌরসিংজোতের বাসিন্দা।ধৃত বলাই আগেও মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার হয়েছিল। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
