ফুলবাড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের হানা, প্রচুর নেশার ট্যাবলেট উদ্ধার- গ্রেফতার ব্যবসায়ী

ফুলবাড়ি, ২৬ জুলাইঃ ফুলবাড়িতে ওষুধ ব্যবসায়ীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট।গ্রেফতার ওষুধ ব্যবসায়ী।ধৃতের নাম দিলীপ সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ যৌথভাবে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে চালায়। কয়েক ঘণ্টার তল্লাশিতে অভিযুক্তের বাড়ি থেকে প্রায় ২,৬০০টি নেশার ট্যাবলেট উদ্ধার হয়। অভিযান শেষে শনিবার রাতেই অভিযুক্ত দিলীপ সরকারকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes