অস্থায়ীভাবে বন্ধ নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র, সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা

নকশালবাড়ি, ১৬ আগস্টঃ অস্থায়ীভাবে বন্ধ হল নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্যমূল্যের ওষুধ সেবা কেন্দ্র।নোটিশ ঝুলিয়ে পরিষেবা বন্ধ করার ঘোষণা করা হয়েছে।পরিষেবা বন্ধ হতেই সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা।

জানা গিয়েছে, শুক্রবার ওষুধ নিতে এসে নোটিশ দেখেই ঘুরে যেতে হচ্ছে সকলকে।২০১৪ সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্রের উদ্বোধন হয়।৬০ শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যেত কেন্দ্রে।এই পরিষেবা বন্ধ হ‌ওয়ায় অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সকলকে।দ্রুত এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা।

অন্যদিকে নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ ফোনে জানান, টেন্ডার শেষ হ‌ওয়ার জন্য এই পরিষেবা বন্ধ রয়েছে।দ্রুত সমস্যার সমাধান হবে এবং ন্যায্যমূল্যের ওষুধ সেবা কেন্দ্র চালু হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwingrandoperabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomteosbet giriştipobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerpusulabet güncel girişcasibomsekabet girişmatadorbetsuperbetin girişonwinjojobetjojobet girişbetcio girişbetgitromabetromabetgameofbetradissonbetcratosroyalbetjojobetholiganbetjojobetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetiptv satın alcasinolevant girişcasibomjojobet1winbetgitromabetgameofbetgrandpashabetsekabetmatbetimajbetradissonbetcratosroyalbetjojobetholiganbetcasibomgrandpashabetdeneme bonusu veren sitelernesinecasinoŞans Casinocasibom Built with ❤︎ by appycodes