পাচারের আগে পুলিশের অভিযান, ফাঁসিদেওয়ায় বাজেয়াপ্ত তিনটি মাটিবোঝাই ট্রাক্টর

ফাঁসিদেওয়া, ২৯ মেঃ বালি ও মাটি পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দার্জিলিং জেলা পুলিশের। ফাঁসিদেওয়ার চটহাট অঞ্চলের নিরখিনগছ এলাকায় অভিযান চালিয়ে তিনটি মাটিবোঝাই ট্রাক্টর আটক করলো পুলিশ।


সরকারি নির্দেশকে অমান্য করে পুলিশের চোখে ধুলো দিয়ে মাটি পাচার করছিল মাফিয়ারা। খবর পেয়ে অভিযান চলায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। ফাঁসিদেওয়ার চটহাট অঞ্চলের নিরখিনগছ এলাকা থেকে তিনটি মাটিবোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ।


পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক্টর চালকরা। পরে ট্রাক্টর গুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। তবে এই মাটি পাচারের পেছনে আরও কারা রয়েছে তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes