পালিয়ে বিয়ে করেছিল নাবালিকা, ২ বছর পর অপহরণের অভিযোগে যুবককে গ্রেফতার করলো বিহার পুলিশ

শিলিগুড়ি, ১৮ জুনঃ প্রায় ২ বছর আগে বাড়ি থেকে পালিয়ে এক যুবককে বিয়ে করেছিল নাবালিকা।দুই বছর পর সেই নাবালিকাকে অপহরণের অভিযোগে যুবককে গ্রেফতার করলো পুলিশ।

জানা গিয়েছে, প্রায় ২ বছর আগে বিহারের দারভাঙ্গা জেলার অন্তর্গত বাহেরির বাসিন্দা এক নাবালিকার সঙ্গে শিলিগুড়ির গৌতম মল্লিকের প্রেমের সম্পর্ক তৈরি হয়।বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়।তবে পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় গৌতম নাবালিকাকে শিলিগুড়িতে নিয়ে আসে।এরপর দুজন বিয়ে করে।এদিকে ঘটনার পর নাবালিকার পরিবার বাহেরি থানায় নাবালিকাকে অপহরণের অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

এরপর প্রায় দুই বছর পর নাবালিকার খোঁজ পায় বাহেরি থানার পুলিশ।রবিবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মেডিক্যাল ফাঁড়ি পুলিশের সহায়তায় কাওয়াখালি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়।পাশাপাশি নাবালিকাকে অপহরণের অভিযোগে নাবালিকার স্বামী গৌতম মল্লিক ও তার বাবাকে গ্রেফতার করে পুলিশ।

দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করার পর ট্রানজিট রিমান্ডে নিয়ে বাহেরিতে রওনা দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes