শিলিগুড়িতে পার্কিংয়ের জায়গায় অবৈধ দোকান, গুড়িয়ে দিল পুরনিগম

শিলিগুড়ি, ২৫ জুলাইঃ শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার ২৭ নম্বর ওয়ার্ডে একটি আবাসনের পার্কিংয়ের নির্ধারিত জায়গা দখল করে তৈরি করা অবৈধ দোকান ভেঙে দিল শিলিগুড়ি পুরনিগম।

শনিবার সকালে পুরনিগমের কর্মীরা অভিযান চালিয়ে ওই নির্মাণগুলি ভেঙে দেন। অভিযোগ, বহু বছর আগে আবাসনটির প্রোমোটার পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানেই একাধিক দোকানঘর নির্মাণ করেন এবং পরে সেগুলি বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। পরবর্তীতে সেখানে স্যালুন-সহ একাধিক ব্যবসা শুরু হয়। সম্প্রতি বিষয়টি নিয়ে পুরনিগমে লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু হয়।

তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময়ের পরও অবৈধ নির্মাণ অপসারণ না হওয়ায় শনিবার পুরনিগম অভিযান চালিয়ে দোকানগুলি ভেঙে দেয়। এদিকে যাঁরা অর্থের বিনিময়ে ওই দোকান বা গ্যারেজ কিনেছিলেন, তাঁরা অভিযানের সময় ক্ষোভ প্রকাশ করেন। শুধু অবৈধ নির্মাণ ভাঙাই নয়, এই ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন ক্ষতিগ্রস্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes