শিলিগুড়িতে শিশুদের নিয়ে ভিক্ষে করার আড়ালে পকেটমারির অভিযোগে গ্রেফতার দুই মহিলা  

শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ রেলস্টেশন, বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায়, বাজারে ছোট ছোট শিশুদের নিয়ে ভিক্ষে করতে দেখা যায় কিছু মহিলাদের।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।যেখানে দেখা যায় শিশুদের নিয়ে কয়েকজন মহিলা পথচলতি এক ব্যক্তিকে ঘিরে ধরে ভিক্ষে চাইছে।টাকা না পাওয়া অবধি ওই ব্যক্তিকে কোনোমতেই ছাড়া হয়নি।এই ভিডিও সামনে আসতেই শিলিগুড়ি টাইমসের মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়।

এদিকে শিলিগুড়িতে এমনই এক চক্রের দুই মহিলাকে গ্রেফতার করেছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।পকেটমারির অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার দুপুরে শিশুদের কোলে নিয়ে দুই মহিলা শিলিগুড়ির সেবক রোডে বিহারের বাসিন্দা মহম্মদ কাদির নামে এক ব্যক্তিকে ঘিরে ধরে।এরপরই তাঁর কাছ থেকে টাকা চায় তারা।এরপর কিছুক্ষণের মধ্যেই ব্যক্তির কাছে থাকা ৫০-৬০ হাজার টাকা উধাও হয়ে যায়।

ঘটনার পর পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ব্যক্তি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।রবিবার সকালেই দুই মহিলাকে প্রথমে আটক করা হয়।জিজ্ঞাসাবাদ করতেই দুই মহিলা টাকা নেওয়ার কথা স্বীকার করে।পাশাপাশি দুজনের কাছ থেকে ২১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।এরপরই দুজনকে গ্রেফতার করা হয়।ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetneredebahismobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdeneme bonusu veren siteleriptvmatbetmatbetsekabetgrandpashabetvdcasinopusulabetholiganbetjojobetmegabahisgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetkingbettingkavbetjojobetjojobetjojobetmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetkingbettingcasibomdeneme bonusu veren sitelerjojobet girişgrandpashabetholiganbetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetjojobetjojobetjojobetjojobetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetcasibomcasibombetbey girişsonbahis girişesbet girişsonbahisbetpuan girişgrandpashabetmatbet güncel girişmatbetimajbetpusulabetsuperbetinpusulabet güncel girişbetciobetpuangrandpashabetwbahis girişwbahisgrandpashabettambetbetsalvador girişbetsalvadorbetgitcasibomcasinomilyoncasibomgrandpashabet girişsuperbetin girişporno izledeneme bonusu veren sitelermegabahis Built with ❤︎ by appycodes