পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দান অনুষ্ঠানের আয়োজন

ফুলবাড়ি, ২২ আগস্টঃ পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দান অনুষ্ঠানের আয়োজন করা হল।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ফুলবাড়িতে পুলিশ ব্যাটেলিয়ানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়ে উৎসাহ দান করা হয়। প্রায় ৮৫ ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়েছে।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাস্ব রাউথ বলেন, পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ পরিবারের যেসব ছেলে মেয়েরা ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে তাদের উৎসাহ প্রদান করার জন্য উৎসাহ প্রদান অনুষ্ঠানের সূচনা করা হয়।প্রথম পর্যায়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে ৪ই আগস্ট ব্যারাকপুরে অনুষ্ঠান করা হয়েছিল। আজ দ্বিতীয় পর্যায়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিকে নিয়ে এই উৎসাহ দানসভা করা হল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ডিসিপি জয় টুডু, টেবিল টেনিসে অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষ, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাস্ব রাউথ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes