পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার যুবক, ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের  

শিলিগুড়ি,৩১ জানুয়ারিঃ পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে সোমবার সৌরভ দে নামে এক যুবককে গ্রেফতার করে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়িতে আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

জানা গিয়েছে, সোমবার পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক বিধান মার্কেট এলাকায় এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক রয়েছে।এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়।কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়।সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা।

পরে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।এরপর অভিযোগের ভিত্তিতে পুলিশ সৌরভ দে কে গ্রেফতার করে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অপর যুবকের খোঁজে তল্লাশি এবং টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes