পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী-শাশুড়ি ও দেওর

মালদা,২২ এপ্রিলঃ পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।মালদার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গোবরা মিস্ত্রি পাড়া এলাকার ঘটনা।ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্ত স্বামী সুবীর মন্ডল, শ্বাশুড়ি আলোকা মন্ডল ও দেওর টিংকু মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।যদিও পলাতক রয়েছে আরও দুই অভিযুক্ত রমেশ মন্ডল ও অনিমা মন্ডল।

পুলিশ সূত্রে খবর, মৃত গৃহবধূর নাম সোনা মন্ডল(২৫)।মৃতার পরিবারের অভিযোগ,বিয়ের পর থেকেই পণের দাবিতে সোনার ওপরে অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকজন।গত মঙ্গলবার রাতেও পণের দাবিতে তাকে মারধর করা হয়।অভিযোগ,এরপরই শ্বাসরোধ করে খুন করা হয় সোনা মণ্ডলকে।বুধবার সকালে ঘটনার কথা জানতে পেরে মৃতার বাবার বাড়ির লোকজন সেখানে গিয়ে দেখেন তাদের মেয়ে মৃত অবস্থায় পড়ে রয়েছে।

এদিকে মৃতার স্বামী সুবীর মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান,তিনি একজন গ্রুপ ডি বিভাগের স্কুল কর্মী।বুধবার স্কুলে চাল ও আলু দেওয়ার জন্য যান।সেইসময় তিনি খবর পান যে তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


jojobet güncel girişjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdeneme bonusu veren sitelerbahiscasinolunabetjojobetpusulabetvdcasinograndpashabetsekabetmatbetimajbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetkavbettophillbetjojobetjojobettipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetpusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet girişgrandpashabetgrandpashabetholiganbetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetamgbahiswbahisbahiscomwbahisnesinecasinobetsalvadorpalacebetromabetromabetcratosroyalbetgrandpashabetbetbey girişholiganbetjojobetbetgaranticashwingrandpashabetsekabet girişmatbetsekabetimajbetpusulabetsekabet girişsuperbetinjojobetromabet girişjojobetbetsalvadorjojobetpalacebet girişcasinomilyonholiganbettlcasinobahiscasinoradissonbetradissonbet girişgrandpashabet girişpusulabet girişdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes