পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত স্বামী

আলিপুরদুয়ার,১ ডিসেম্বরঃ পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম চা বাগানে।মৃতার নাম সুনিতা মাহালী।ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সঞ্জয় মাহালীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে চা বাগানের ফ্যাক্টরিতে কাজ সেরে অন্য দিনের তুলনায় সামান্য দেরিতে বাড়ি ফেরায় সুনিতা মাহালীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় স্বামী সঞ্জয় মাহালীর।তারপর অন্যান্য দিনের মতোই রাতের খাবার তৈরি করতে শুরু করে সুনিতা মাহালী।অভিযোগ, সেইসময় রাগের মাথায় পেছন দিক থেকে কুড়ুল দিয়ে সুনিতার মাথায় তিনবার কোপ দেয় সঞ্জয়।এরপর আহত স্ত্রী কে সেখানে ফেলে রেখেই চম্পট দেয় সঞ্জয়।

এদিকে গুরুতর জখম সুনিতার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা।  তড়িঘড়ি আহত সুনিতাকে কুমারগ্রাম চা বাগানের হাসপাতালে নিয়ে যান তারা।সেখান থেকে সুনিতাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়।আলিপুরদুয়ার হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা সুনিতাকে মৃত বলে ঘোষণা করেন।মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় মাহালীকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes