জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ মুরগির ফার্ম, ফার্ম বন্ধের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

শিলিগুড়ি, ২০ জুনঃ শিলিগুড়ি সংলগ্ন পূর্ব মাঝাবাড়ির শালতলায় জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে তৈরি করা হয়েছে মুরগির ফার্ম।যে কারণে প্রতিনিয়ত সেই ফার্ম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।ফলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।রাস্তা দিয়ে চলাফেরাও করতে অসুবিধেয় পড়ছেন বাসিন্দারা।একাধিকবার ফার্মের মালিককে অভিযোগ জানানো সত্বেও কোনো সুরাহা হয়নি।বিষয়টি নিয়ে আশিঘর ফাঁড়ির পুলিশকে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সোমবার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে সেই মুরগির ফার্মে গিয়ে বিক্ষোভ দেখায়।খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ।স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিন স্থানীয়রা বলেন, দু-একদিনের মধ্যেই এই অবৈধ মুরগির ফার্ম তুলে দিতে হবে।এই ফার্মের জন্য প্রচুর সমস্যা হচ্ছে।বিশেষ করে বাচ্চা এবং বয়স্কদের।পুলিশ প্রশাসন যদি কোনোরকম ব্যবস্থা না নেয় আগামীদিনে আমারই ব্যবস্থা নেব।

এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্যা বলেন, মুরগির ফার্ম নিয়ে আমার কাছ থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি বা কিছু জানানো হয়নি।একাধিকবার বলা সত্বেও কোনরকম পদক্ষেপ নেয়নি মুরগির ফার্ম মালিক।

ফার্ম এর মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে কিছু সময় দেওয়া হোক।জায়গা দেখে অন্যত্র ফার্ম নিয়ে যাওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetDeneme Bonusu Veren SitelerbahiscasinolunabetjojobetpusulabetvdcasinograndpashabetsekabetmatbetimajbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetromabettophillbetjojobetjojobetkingroyalDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetpusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet giriş1wincratosroyalbetgameofbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetbetgitbetgitwbahisinterbahisbetbey girişwbahisinterbahisbetgarantitlcasinograndpashabetsekabet girişmatbetsekabetimajbetpusulabetsekabet girişsuperbetinpalacebetnesinecasino1winibizabetcratosroyalbetgrandpashabetgameofbetsonbahisholiganbetholiganbet girişgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişpusulabet girişdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes