ইসলামপুরে প্রার্থী নিয়ে অসন্তোষ, বিক্ষোভ যুব মোর্চার

ইসলামপুর,১৯ মার্চঃ প্রার্থী নিয়ে অসন্তোষ।ইসলামপুরে বিক্ষোভ বিজেপি’র যুব মোর্চার সদস্যদের।বৃহস্পতিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়।তালিকায় ইসলামপুর বিধানসভায় সৌম্যরূপ মন্ডলকে প্রার্থী করা হয়েছে বলে জানানো হয়েছে।এরপরই প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ইসলামপুরের একাংশ যুব নেতা।  

শুক্রবার ইসলামপুরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়।গাড়ির টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ।

যুব নেতা অনিকেত দাস জানান, তাদের প্রার্থী আদৌ পছন্দ নয়।দাড়িভিট কাণ্ডে যারা মৃত্যুবরণ করেছিল তাদের পরিবারের সঙ্গে সৌম্যরূপ মন্ডল কোনো যোগাযোগ করেননি।দেখাও করেননি।এই এলাকা থেকে অনেক প্রার্থীর নাম গিয়েছে।সৌম্যরূপ মন্ডলের নাম বাদ দিয়ে অন্য যে কাউকে প্রার্থী করা হলে তারা তাদের সঙ্গে রয়েছেন।কিন্তু যদি শেষ পর্যন্ত এই প্রার্থী থেকে যায় তবে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পাশাপাশি অন্যান্য যুব কর্মীরা জানান, পরপর দু’বার প্রার্থী হিসেবে সুযোগ দেওয়া হলেও তিনি জিততে পারেননি।বরং নিরাশ করেছেন।তারপর কেন আবার তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে, এ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasussezar casinotophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetPusulabet girişPusulabet güncel girişgrandpashabetCasibomCasibomgrandpashabetjojobetgrandpashabettipobetgrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerbettilt girişcasibomGrandpashabetmatbet girişmatbet girişpusulabet girişcasibom girişcasibom girişVDCasinonesinecasinoromabetromabetgameofbetradissonbetpalacebetbetbeywbahiscratosroyalbetbetpuanjojobetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomgrandpashabetbahiscasinowbahis girişcasibomjojobetgrandpashabetholiganbetmatbetjojobetbetciosekabetjojobetmarsbahisgrandpashabetbetciopusulabetholiganbetgrandpashabetpornodinamobetŞans Casinocasibomjojobet dinamobet güncel adresazhar-itay.com grandpashabetgrandpashabetpusulabet girişbetwooncasibomjojobet Built with ❤︎ by appycodes