শিলিগুড়িতে ৬৫তম ইন্টার স্কুল প্রী-সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন

শিলিগুড়ি, ২৩ জুলাইঃ শিলিগুড়িতে শুরু হল ৬৫তম ইন্টার স্কুল প্রী-সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট।২৩ জুলাই থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া।

উদ্বোধনী মঞ্চ থেকে তিনি বলেন, নতুন প্রজন্মের ফুটবলের ভবিষ্যৎ গড়ে ওঠে এই সুব্রত কাপ থেকেই। আমিও একসময় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, যা আমাকে আজকের জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সেরা দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এবং তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় এই দুই মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes