সম্মান এর বাড়িতে থাকা প্রবীণদের নিয়ে পিকনিকের আয়োজন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি, ২ মার্চঃ শিলিগুড়িতে সম্মান এর বাড়িতে থাকা প্রবীণদের নিয়ে পিকনিকের আয়োজন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুলিশের এই উদ্যোগে খুশি প্রবীণ নাগরিকেরা।

উল্লেখ্য, পুলিশ কমিশনার গৌরব শর্মা শিলিগুড়িতে একা থাকা প্রবীণদের জন্য সম্মান এর বাড়ির উদ্বোধন করেন।এই বাড়িতে শতাধিক সদস্য রয়েছেন।এই নাগরিকদের জন্য প্রত্যেক উৎসবে পূজা পরিক্রমার ব্যবস্থা করা হয়।আজ তাদের নিয়ে পিকনিকের আয়োজন করে মেট্রোপলিটন পুলিশ।এদিন প্রায় ৪০-৪৫ জন প্রবীণ নাগরিককে গজলডোবায় পিকনিকের জন্য নিয়ে যাওয়া হয়।  

পিকনিকে যাওয়া প্রবীনরা জানান, পুলিশ কমিশনার গৌরব শর্মা তাদের ছেলের মত দেখাশোনা করেন।যার জন্য গৌরব শর্মা এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানান তারা।

এদিকে পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, সম্প্রতি কিছু নতুন প্রবীণকে সম্মানের বাড়ির সদস্য করা হয়েছে।সম্মানের বাড়িতে থাকা প্রবীণদের নিয়ে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরে বসবাসকারী প্রত্যেক নাগরিকের যত্ন ও নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwindeneme bonusu veren sitelerligobetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetjojobetJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes