প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে প্রধানকে স্মারকলিপি বিজেপির

রাজগঞ্জ, ১৩ জানুয়ারিঃ  প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল বিজেপি।শুক্রবার রাজগঞ্জের আমবাড়ি তার ঘেড়া মাঠ থেকে মিছিল করে এসে বিন্নাগুড়ির গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি দেওয়া হয়।এদিকে স্মারকলিপি প্রদান ঘিরে যাতে কোনও ঝামেলা না হয় সে কারণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে মিছিল আটকে দেয় পুলিশ।পরে কয়েকজন বিজেপি কর্মী গিয়ে প্রধানকে ডেপুটেশন প্রদান করেন।

এই বিষয়ে বিজেপির রাজগঞ্জ ব্লক সভাপতি নিতাই মন্ডল বলেন, আজ ৫ দফা দাবি নিয়ে বিন্নাগুড়ি প্রধানকে ডেপুটেশন দিলাম। যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজোনায় দুর্নীতি সহ পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তা ও পথবাতির দাবি জানানো হয়েছে।

বিন্নাগুড়ি অঞ্চলের প্রধান শশীচন্দ্র বর্মন বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ নিয়ম অনুযায়ী হয়েছে। পঞ্চায়েতরা যেভাবে নাম দিয়েছে সেভাবেই হয়েছে। জল ও পথবাতির কাজ চলছে কয়েকমাসের মধ্যেই সেই কাজ সম্পুর্ন হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes