পর্যটকদের প্রতারণার শিকার হওয়ার ঘটনা রুখতে বড় উদ্যোগ পর্যটন দপ্তরের, চালু হবে বিশেষ অ্যাপ

শিলিগুড়ি, ৩০ জুনঃ রাজ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ভুয়ো ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হওয়ার ঘটনা রুখতে বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর। পর্যটকদের নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করতে শীঘ্রই একটি বিশেষ অ্যাপ, ওয়েবসাইট চালু করার পরিকল্পনা করেছে পর্যটন দপ্তর।

মঙ্গলবার শিলিগুড়িতে পর্যটন দপ্তরের উদ্যোগে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসায়ী, হোটেল মালিক, ট্রাভেল অপারেটর, হোম স্টে মালিক ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং পর্যটন দপ্তরের আধিকারিকরা। সেখানে পর্যটন শিল্পের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পর্যটন মন্ত্রী জানান, পর্যটকদের সুবিধার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হবে। এই অ্যাপে রাজ্যের সমস্ত রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির তথ্য থাকবে। পাশাপাশি পর্যটকরা বিভিন্ন পর্যটন কেন্দ্র, হোটেল এবং ট্রাভেল প্যাকেজ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাবেন এবং অ্যাপের মাধ্যমেই বুকিং করতে পারবেন। এর ফলে ভুয়ো ট্রাভেল এজেন্সির প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা অনেকটাই কমবে বলে মনে করছে পর্যটন দপ্তর।

এছাড়াও হোমস্টে পরিচালনা নিয়েও কড়া বার্তা দেন পর্যটন মন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র “হোম স্টে” বোর্ড লাগিয়ে ব্যবসা করা যাবে না। সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র থাকা বাধ্যতামূলক।

পর্যটন শিল্পকে আরও স্বচ্ছ, নিরাপদ এবং পর্যটকবান্ধব করে তুলতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানান মন্ত্রী। তাঁর বক্তব্য, পর্যটকদের নিরাপত্তা ও আস্থা বজায় রাখতে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিষেবা চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoultrabetsekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabetsezarcasinojojobet güncel giriştipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetporn livegrandpashabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişwbahisgrandpashabetcasibomgrandpashabetGrandpashabetmatbetimajbetpusulabetvdcasinovdcasino girişbetcio Built with ❤︎ by appycodes