পুজো দেখতে বেরিয়ে আর ফেরা হল না, শোকের ছায়া ঘোগোমালিতে

শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ ভাইফোঁটার বিকেলে জলপাইগুড়িতে বুর্জ খলিফা দেখতে বেরিয়েছিল শিলিগুড়ির ঘোগোমালীর বাসিন্দা দুই যুবক মিঠু সেন এবং রাজু সরকার।তবে আর ফেরা হল না।আজ বাড়িতে এল নিথর দেহ।রাজুর পরিবারে রয়েছে মানসিক ভারসাম্যহীন দাদা।

শনিবার দিদির হাতে ভাইফোঁটা নিয়ে বিকেলে জলপাইগুড়ির বুর্জ খলিফা দেখতে দুটি গাড়িতে করে রওনা হয় চার যুবক।রাজগঞ্জ ব্লকের পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা এলাকায় অপর দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মিঠু ও রাজুর স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই প্রাণ হারায় মিঠু।আহত হয় রাজু সরকার এবং পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়ার বাসিন্দা এক যুবক।স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাজু সরকারকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকেরা।

এই ঘটনা পরই শোকের ছায়া নেমে আসে শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোগোমালী এলাকায়।রবিবার দুই যুবকের মরদেহ ফিরল বাড়িতে।কান্নায় ভেঙে পড়ে পরিবার।ঘোগোমালীর স্কুল মাঠে দুই যুবকের মৃতদেহ নিয়ে আসা হয়।দুই যুবককে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।সেখানে শ্রদ্ধা জানানো হয় তাদের।দুই যুবকের মৃত্যুতে কারো চোখে ছিল জল, কারো মুখে ছিল তাদের শু কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes