ভোট গননার আগে পুজো দিলেন ফাঁসিদেওয়ার বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ

ফাঁসিদেওয়া, ৩ মেঃ ভোট গননার আগে পুজো দিলেন ফাঁসিদেওয়ার বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ।আজ ফাঁসিদেওয়ার বিধাননগরের জগন্নাথপুরে কালি মন্দিরে পুজো দেন তিনি। এদিন পুজো দিয়ে দূর্গা মুর্মু বলেন, বাংলার পরিবর্তন হচ্ছে।১৫ বছর মানুষ আর্শিবাদ করছিল যাদের তারা বাংলাকে অসুরক্ষিত করেছে, তাই আতঙ্কে ছিল মা বোনরা।গেরুয়া ঝড় বইবে এবার।শুধু এই বিধানসভা নয় গোটা রাজ্যে পরিবর্তন আসছে বলে জানান তিনি।পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যেভাবে স্ট্রং রুম পাহাড়া দিচ্ছে তৃণমূল, এটাই প্রমাণ করে যে তারা কিভাবে আতঙ্কে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *