‘রাজনীতি না করে মানুষের স্বার্থে পুরনিগমের উচিৎ রাজ্য সরকারের পাশে থাকা’- রঞ্জন সরকার

শিলিগুড়ি, ১৪ মেঃ ‘বর্তমান পরিস্থিতিতে রাজনীতি না করে মানুষের স্বার্থে পুরনিগমের উচিৎ রাজ্য সরকারের পাশে থাকা’।শিলিগুড়ির মেয়রের উদ্দেশ্যে এমনই আবেদন করলেন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার।  

উল্লেখ্য, আগামী ১৭ মে মেয়াদ শেষ হচ্ছে শিলিগুড়ি পুরবোর্ডের।বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করে পুরনিগমকে সচল রাখতে বসানো হবে প্রশাসক।ইতিমধ্যে শিলিগুড়ির ক্ষেত্রে প্রশাসক মন্ডলীতে নাম উঠে এসেছে বর্তমান মেয়র অশোক ভট্টাচার্যের।তবে তাকে গুরুত্ব দিতে নারাজ রঞ্জন সরকার।

অন্যদিকে, কলকাতায় অনৈতিক ও পুরআইন না মেনেই রাজ্য সরকার প্রশাসক বসিয়েছে এমন অভিযোগ করেছিলেন মেয়র অশোক ভট্টাচার্য। এমন পদক্ষেপ নেওয়ার আগে পুরআইন সংশোধন করে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছিলেন রাজ্য সরকারকে।

তবে সমস্ত কিছুই আইন মেনেই করা হয়েছে বলে জানালেন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতিতে সকলকে হাতে হাত মিলিয়ে রাজ্য সরকারের পাশে থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusgrandoperabetjokerbetmobilbahisjojobetStarzbetJojobetkargabetpusulabetpusulabetpokerklasStarzbetJojobetGrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynergrandpashabet girişgrandpashabet girişpusulabet girişsekabet girişVDCasinocasibom casibom pusulabet güncel girişpalacebetteosbetteosbetbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetgrandpashabetholiganbetbetparkbetparkbetparkjojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoHoliganbetbetparkpusulabetsekabetmatbetvdcasinopalacebetbahiscasino1winteosbetholiganbetjojobetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişjojobetazhar-itay.com grandpashabetpusulabetkazandraperabetperabetperabetjojobetcasibomtipobetradissonbetcratosroyalbetgrandpashabetpusulabetcasibomgrandpashabetsuperbetinholiganbetgrandpashabetcasibomjojobetgrandpashabet girişgrandpashabet girişcasibomamgbahisamgbahis girişsonbahissonbahis girişcashwincashwin girişholiganbetholiganbet girişesbetesbet giriştambettambet girişgrandpashabetgrandpashabet girişcasibomdeneme bonusu veren sitelergrandpashabetcasibom Built with ❤︎ by appycodes