শিলিগুড়িতে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু শিশুর,বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ি,২৪ নভেম্বরঃ স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু শিশুর। ঘটনার পর বেহাল রাস্তা ও বেপরোয়াভাবে ট্রাক চলাচল করা নিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বৃহস্পতিবার সকাল থেকে ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির জাবরাভিটা ভিআইপি রোডে। মৃত স্কুল ছাত্রর নাম অঙ্কিত রায়। আট বছরের অঙ্কিত বউবাজারের কাছে একটি ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার দিদির সঙ্গে স্কুটিতে করে স্কুলে যাওয়ার জন্য বের হয়।  জাবরাভিটায় তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অঙ্কিতের। স্কুটিতে থাকা দিদি নেহা রায় জখম হয়।

এরপরই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষোভ ফেটে পড়েন স্থানীয়রা। ক্ষুব্ধ এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশের সাথে বচসা শুরু হয়ে যাট স্থানীয়দের। পরবর্তীতে ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা এবং এসিপি ইস্ট শুভেন্দ্র কুমার ঘটনাস্থলে যান। স্থানীয় বাসিন্দাদের  অভিযোগ দীর্ঘদিন ধরে ভিআইপি রোডের বেহাল দশা হয়ে রয়েছে। ট্রাক, তেলের ট্যাঙ্কারগুলি বেপরোয়াভাবে চলাচল করে। ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes