উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
টোটোতে বাড়ি ফিরলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার, দিলেন জ্বালানি সাশ্রয়ের বার্তা
জলপাইগুড়ি, ১৬ মেঃ জ্বালানি সাশ্রয়ের বার্তা, স্টেশন থেকে টোটোয় বাড়ি ফিরলেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার।
বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ গ্রহণের পর শনিবার সকালে জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। তাকে স্বাগত জানাতে স্টেশনে ভিড় জমান দলীয় কর্মী ও সমর্থকেরা। স্টেশনে নামতেই স্লোগান দিয়ে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নবনির্বাচিত বিধায়ককে।
এরপর স্টেশন চত্বর থেকে টোটোতে করেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কেন টোটোতে ফিরছেন, সেই প্রসঙ্গে বিধায়ক দীনেশ সরকার জানান, গোটা দেশজুড়ে জ্বালানির সংকট দেখা দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের কথা বলেছেন। সেই কথা মেনেই ট্রেন থেকে নেমে আজ টোটোতে করেই রওনা দিলাম।
