রাজগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত ঘর

রাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হল একটি ঘর।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজমাদার গছ এলাকায়।যদিও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লক্ষ্মীজমাদার গছ এলাকায় বাসিন্দা রবি রায়ের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এদিন সন্ধ্যায় রান্না করছিলেন রবি রায়ের ছেলের বউ।হঠাৎই রান্না ঘরের বাইরে থেকে আগুন দেখতে পান তিনি।তড়িঘড়ি পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ ও ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন। দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে যায়।কি করে এই অগ্নিকান্ডের ঘটনা তা জানা যায়নি।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes