রাজগঞ্জের ভুটকিহাটে দোকানে তালার সঙ্গে ঝুলছে গুলি! ব্যাপক চাঞ্চল্য এলাকায়

রাজগঞ্জ, ২৫ সেপ্টেম্বরঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের দোকানে তালার সঙ্গে ঝোলানো গুলি! সোমবার সকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের ভুটকিহাট এলাকায়।খবর পেয়ে পুলিশ পৌঁছে গুলিটি উদ্ধার করে।

জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মগরসুবা এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষ রায়ের ছেলের একটি স্টেশনারি দোকান রয়েছে ভুটকিহাট এলাকায়।সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের সাটারে তালার সঙ্গে একটি গুলি ঝোলানো রয়েছে। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। ছুটে আসেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষ রায়।

এরপর খবর দেওয়া হয় পুলিশকে।রাজগঞ্জ থানার পুলিশ পৌঁছে গুলিটি উদ্ধার করে নিয়ে যায়।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুভাষ রায় বলেন, আমার ছেলে দোকান খুলতে এসে দেখে তালার সঙ্গে একটি গুলি ঝোলানো রয়েছে।খবর পেয়ে ছুটে এসে বিষয়টি পুলিশকে জানাই।পুলিশ গুলি উদ্ধার করে নিয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন আমার পাড়ায় এক ব্যক্তির বাড়ির উঠোন থেকে এরকমই একটি গুলি উদ্ধার হয়েছিল। এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য কে বা কারা এই কান্ড করছে বিষয়টি পুলিশের গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetbetparkjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetpusulabetpusulabetholiganbetCasibomCasibomgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoultrabetgrandpashabetholiganbetjojobetholiganbetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetgobahisgrandpashabetbetparkjojobet güncel giriştipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomgrandpashabetporn livegrandpashabetcasibombetgitromabetradissonbetcratosroyalbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetcasibomholiganbetgrandpashabetholiganbetjojobetmarsbahis güncel girişvevobahismatbetgrandpashabetjojobet girişholiganbetholiganbetgrandpashabetbetplaybetplaygrandpashabetcasibomgrandpashabetGrandpashabetmatbetimajbetpusulabetvdcasinovdcasino girişbetciocashwin girişcashwingrandpashabet girişesbet girişnesinecasinonesinecasinograndpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabet girişgrandpashabetgrandpashabet giriş Built with ❤︎ by appycodes