স্বপ্না বর্মণের বাড়িতে আগুন, ‘রাজনীতিতে আসা ভুল হয়েছে’ বলেও মন্তব্য

রাজগঞ্জ, ১৬ মেঃ রাজগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ -এর বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায়। জানা গিয়েছে, ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের দুটি বাড়ি রয়েছে। তার মধ্যে একটি বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন তিনি। শুক্রবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ তাঁর পুরনো বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে। এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাড়িতে আগুন লাগার বিষয়টি পোস্ট করেন স্বপ্না বর্মন। সেই পোস্ট ঘিরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বাইরে মুষলধারে বৃষ্টি চলায় আগুন দ্রুত বাইরে ছড়িয়ে পড়তে পারেনি বলে জানা গিয়েছে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে কেউ বা কারা আগুন লাগিয়েছে বলেই অভিযোগ স্বপ্নার। ভোটের পর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রাজনীতিতে আসা ভুল হয়েছে বলেও জানায় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes