রাজস্ব আদায়ে রেকর্ড গড়লো নকশালবাড়ি, তিন মাসেই ৭ লক্ষ টাকা রাজস্ব আদায়

নকশালবাড়ি, ২৬ জুলাই: ক্ষমতায় এসেই রাজস্ব বৃদ্ধির জন্য নির্দেশ দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।সেই নির্দেশের পরই কার্যত বাজিমাত ভূমি রাজস্ব দফতরের। রাজস্ব আদায়ে রেকর্ড গড়ছে নকশালবাড়ি।

তৃণমূল আমলে একবছরে যে পরিমাণ রাজস্ব আদায় হত তা তিন মাসেই আদায় হল পালাবদলের পর।তৃণমূলের সময়ে নকশালবাড়ি ব্লকে এক বছরে রাজস্ব আদায় ছিল প্রায় ১০লক্ষ টাকা।আর পালাবদল হতেই তিন মাসেই ৭ লক্ষ টাকা আদায় করতে সক্ষম হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর।
নকশালবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দীপাঞ্জন মজুমদার জানান, রাজস্ব আদায়ে জোর দেওয়া হয়েছে।বানিজ্যিক খাজনা আদায় থেকে শুরু করে রেইড করা হচ্ছে। নতুন বানিজ্যিক খাজনা তোলা হচ্ছে। গতবছরে ৯-১০ লক্ষ ছিল, এই তিন মাসে ৭ লক্ষ আদায় হয়েছে। অনেক বাধা কাটিয়ে উঠে নতুন সরকারের নির্দেশ মেনে এই আদায় তোলা হয়েছে।

নকশালবাড়ি মন্ডল বিজেপির সভাপতি সাধন চক্রবর্তী জানান, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের নির্দেশের পর যা রাজস্ব আদায় হয়েছে, তাতে পরিস্কার তৃণমূলের আমলে সিন্ডিকেট রাজ ও কাটমানি ছিল। তৃণমূল এই রাজস্ব নিজে আদায় করায় সরকারের খাতায় আসত না এবার তার প্রমান মিলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes