দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল, পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসীরা

শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলিগুড়ি সংলগ্ন গোড়ামোড় নাওয়াপাড়া  থেকে ক্যানাল রোড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা।বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসীরা।

প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মালবাহী গাড়ি যাতায়াত করে।ছয় বছর আগে এসজেডিএ’র  তরফে  এই রাস্তা তৈরি করা হলেও কিছুদিনের মধ্যেই বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে এই রাস্তা।যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।একদিকে বর্ষার সময় জল জমে থাকে।এদিকে বর্তমানে রাস্তার ধূলোয় অতিষ্ট বাসিন্দারা।বহুবার এসজেডিএ দপ্তরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের।

অবশেষে বাধ্য হয়ে শুক্রবার পথ অবরোধে সামিল হন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ।অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। তবে কিছুদিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes