রিকশা চলাচলে নিষেধাজ্ঞা ৫ রাস্তায়, পুলিশ কড়া হতেই শুরু বিক্ষোভ

শিলিগুড়িঃ বৃহস্পতিবার থেকে শিলিগুড়ির প্রধান রাস্তাগুলিতে নিষিদ্ধ হল প্যাডেল রিকশা চলাচল। সকাল থেকে পুলিশের ধরপাকড় শুরু হতেই ক্ষোভপ্রকাশ করছেন রিকশা চালকেরা।
শহরের যানজট কমাতে আদালতের পুরোনো নির্দেশ মেনে হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড, এসএফ রোড ও বর্ধমান রোডে ১৭ মার্চ থেকে রিকশা চলাচল নিষিদ্ধ করেছে পুলিশ। ২১ এপ্রিল থেকে এই রাস্তাগুলিতে নিষিদ্ধ করা হয়েছে টোটোও।

এদিন সকাল থেকেই হিলকার্ট রোড সহ বিভিন্ন রাস্তায় পুলিশ অভিযানে নামতেই বিক্ষোভ শুরু করেন রিকশা চালকেরা। এভাবে প্রধান রাস্তায় উঠতে না দিলে কীভাবে যাত্রী পাবেন? আর আয় কীভাবে হবে সেই প্রশ্ন তুলেছেন চালকেরা। সকাল থেকেই বিভিন্ন রাস্তায় রিকশাগুলিকে আটকে দড়ি দিয়ে বেধে দেওয়া হয়েছে পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbettipobet Built with ❤︎ by appycodes