ধূপগুড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ব্যক্তির

ধূপগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ ধূপগুড়িতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম তজিমুল হক।ধূপগুড়ির মাগুরমারি এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, শনিবার সুপার মার্কেটে বাইক নিয়ে আসছিলেন তজিমূল হক।সেইসময় ধূপগুড়ির মিলপাড়া সুপার মার্কেট মোড়ে রাস্তা পার হওয়ার সময় গয়েরকাটা থেকে ধূপগুড়িগামী একটি বাদাম বোঝাই ট্রাক তাকে পিষে দেয়।ট্রাকের গতিবেগ এতটাই ছিল যে বাইক সহ ব্যক্তিকে প্রায় ১০০ মিটার টেনে নিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকল বাহিনী, ধূপগুড়ি থানার পুলিশ।পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

এদিকে একের পর এক দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত রয়েছেন সাধারণ মানুষ।ব্যস্ততম সুপার মার্কেট মোড়ে পুলিশের নজরদারি নেই।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেখানকার স্থানীয়রা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelercasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetİmajbetPerabetjojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes