জলপাইগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর

জলপাইগুড়ি, ২৬ এপ্রিলঃ সাতসকালে জলপাইগুড়ি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর। জানা গিয়েছে, বালাপাড়া এলাকায় বাসিন্দা ছিলেন অমল তন্ত্র।প্রতিদিনের মত এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন।রাস্তার পাশে অমল তন্ত্রকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। প্রাথমিক অনুমান, দ্রতগামী কোনও গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে।এদিকে দুর্ঘটনার জেরে প্রায় এক ঘন্টা জাতীয় সড়কে বন্ধ থাকে যান চলাচল।খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *