ফের ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা, মৃত্যু সাইকেল আরোহীর

শিলিগুড়ি, ২৮ ডিসেম্বরঃ ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।মৃতের নাম রতন সরকার।শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জননগর এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, শুক্রবার রাতে ব্যক্তি সাইকেলে করে যাচ্ছিলেন।সেইসময় উল্টো দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি ব্যক্তিকে ধাক্কা মেরে কয়েকশো মিটার হিঁচড়ে নিয়ে যায়।ঘটনায় গুরুতর জখম হন ব্যক্তি।স্থানীয়রা ছুটে এসে ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সাইকেল আরোহী ব্যক্তির।এদিকে ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক গাড়ির চালক।খবর পেয়ে ছুটে আসে আশিঘর ফাঁড়ি ও ভক্তিনগর ট্রাফিক গার্ডের পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, পথবাতি না থাকার কারণেই লাগাতার দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ।অবিলম্বে প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes