নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে ট্রাক্টর, মৃত্যু চালকের

রাজগঞ্জ, ১৬ অক্টোবরঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল ট্রাক্টর।ঘটনায় মৃত্যু ট্রাক্টর চালকের।রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বেলাকোবা-গেটবাজার সড়কের মান্তাদাড়ি এলাকায়। মৃতের নাম ভারানি রায়।

জানা গিয়েছে, রবিবার সকালে ট্রাক্টর নিয়ে মান্তাদাড়ি এলাকার দিকে যাচ্ছিলেন ভারানি রায়।সেইসময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায় ট্রাক্টরটি।ফলে মৃত্যু হয় চালকের।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংকীর্ণ তার ওপর বড় গাড়ি চলে।যার জেরে বারবার দুর্ঘটনা ঘটছে।দীর্ঘদিন ধরে রাস্তা বড় করার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি।ঘটনাস্থলে বেলাকোবা ফাঁড়ির পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes