চিকিৎসার গাফিলতিতে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা

নকশালবাড়ি, ১৩ জুনঃ নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল।হাসপাতালের চিকিৎসককে ঘিরে বিক্ষোভ দেখালো রোগীর পরিজনরা।

জানা গিয়েছে , বৃহস্পতিবার সকালে আমাশয় ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় নকশালবাড়ির বিজয়নগর চা বাগানের  বাসিন্দা ২৭ বছর বয়সী সুবীর লাকরা।অভিযোগ, সঠিক চিকিৎসা  না পেয়ে মৃত্যু হয় সুবীরের।হাসপাতালের আয়াকে দিয়ে অক্সিজেন দেওয়া হয়।মৃতের পরিবারকে হেনস্থা করা হয় বলে অভিযোগ করে মৃতের ভাই প্রীতম লাকরা।দ্রুত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিজনেরা।পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ।পরে পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।এদিকে গোটা ঘটনায় কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগে দায়ের করেন মৃতের মা।

ঘটনাটি তদন্ত সাপেক্ষ, ময়নাতদন্তের পর গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক কুন্তল ঘোষ।

আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetjojobetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetmatadorbetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabet Built with ❤︎ by appycodes