ফুলবাড়িতে সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার  

ফুলবাড়ি, ২৯ সেপ্টেম্বরঃ সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ফুলবাড়িতে।রবিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী সংলগ্ন পশ্চিম ধনতলা গ্রামে সদ্যজাত শিশুর মৃতদেহটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকার বাসিন্দারা দেখতে পান একটি পথকুকুর কিছু একটা জিনিস নিয়ে নাড়াচারা করছে।এরপর সামনে যেতেই দেখা যায় সদ্যজাত শিশুর মৃতদেহ।

ঘটনার পরই খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্তে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes