শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের রেইনকোট বিতরণ

শিলিগুড়ি, ২২ জুলাই: ভারতীয় জনতা পার্টির তিন নম্বর মন্ডলের পক্ষ থেকে বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবীপাড়া এলাকায় এক কর্মসূচির মধ্য দিয়ে সাফাই কর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করা হল।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরনিগমের প্রাক্তন বিরোধী দলনেতা অমিত জৈন, মন্ডল সভাপতি অনুপ আগরওয়াল সহ অন্যান্য দলীয় কর্মীরা।

প্রতিদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাফাই কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বর্ষাকালে যাতে সাফাই কর্মীরা অসুস্থ না হন এবং নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যেই এই রেইনকোট বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes