শিলিগুড়ির শালুগাড়া বাজারে তোলাবাজি ও টেন্ডারধারীকে মারধরের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

শিলিগুড়ি, ২১ জুলাইঃ শিলিগুড়ির শালুগাড়া বাজারে তোলাবাজি এবং এক টেন্ডারধারীকে মারধরের অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় লিম্বুকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, সঞ্জয় লিম্বু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সালুগাড়া বাজার থেকে তোলা আদায় করে আসছিল।তবে এবারে বাজার পরিষ্কার ও শুল্ক আদায়ের টেন্ডার রঞ্জিত পরিদা নামে অন্য ব্যক্তিকে দেয় শিলিগুড়ি পুরনিগম।অভিযোগ, টেন্ডার অন্যকে দেওয়া সত্ত্বেও সঞ্জয় লিম্বু তার সমর্থকদের নিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছিল।এই নিয়ে গত কয়েকদিন ধরে বাজারে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সোমবার সন্ধ্যায় রঞ্জিত পরিদা ব্যবসায়ীদের কুপন বিতরণ করে শুল্ক আদায় করছিলেন, সেইসময় সঞ্জয় লিম্বু তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রঞ্জিত পরিদাকে আক্রমণ করে। ঘটনার পর রঞ্জিত পরিদা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সঞ্জয় লিম্বুকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes