শালুগাড়ায় পথ দুর্ঘটনায় মৃত ২

শিলিগুড়ি, ১৩ জুনঃ রবিবার গভীর রাতে ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া আকাশবাণী রেডিও সেন্টারের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।মৃতদের নাম মানব রায়(২৬) এবং রঞ্জিত রায়(৪৭)।দুজনই জলপাইগুড়ির বাসিন্দা।

জানা গিয়েছে, এদিন একটি চার চাকার গাড়ি শালুগাড়া থেকে চেক পোস্টের দিকে আসছিল।অন্যদিকে একটি বাইক চেক পোস্ট থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিল।সেইসময় আকাশবাণী রেডিও সেন্টারের পাশে চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে।ঘটনায় গুরুতর জখম হয় বাইকআরোহী দুজন।খবর পেয়ে ভক্তিনগর থানা এবং ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষনা করে।আশঙ্কাজনক অবস্থায় অপরজনের চিকিৎসা শুরু হয়।চিকিৎসা চলাকালীন আজ সকালে মৃত্যু হয় অপর বাইকআরোহীর।   

আজ দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


neredebahisjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetDeneme Bonusu Veren SitelerbahiscasinolunabetjojobetpusulabetvdcasinograndpashabetsekabetmatbetimajbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetromabettophillbetjojobetjojobettipobetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetpusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet giriş1wincratosroyalbetgameofbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetbetgitbetgitwbahisinterbahisbetbey girişwbahisinterbahisbetgarantitlcasinomatbetGrandpashabetsekabetimajbetpusulabetvdcasino girişsekabet girişbettiltpalacebetnesinecasino1winibizabetcratosroyalbetgrandpashabetgameofbetsonbahisholiganbetholiganbet girişgrandpashabetgrandpashabet girişbettilt girişpusulabet girişdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes