আলিপুরদুয়ারে সম্বর হরিণ উদ্ধার

আলিপুরদুয়ার, ৮ ডিসেম্বরঃ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের দক্ষিণ কামসিং এলাকার কুরমাই নদীর ধারে উদ্ধার হল সম্বর হরিণ।সকাল সকাল হরিণ দেখতে ভিড় জমান বহু মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নদীর ধারে একটি মাঠে  ১০০ দিনের মাটি কাটার  কাজ করেছিলেন এলাকার বাসিন্দারা।সেইসময় হরিণটিকে দেখতে পান তারা।এরপর  হরিণটিকে  তড়িঘরি উদ্ধার করেন গ্ৰামবাসীরা।খবর দেওয়া হয় বনদপ্তরকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা।পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হওয়া  হরিণটিকে তাদের হেফাজতে নিয়ে চিলাপাতার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes