ত্রিকোন প্রেমের ঘটনা! স্বামীর মৃতদেহ ফেলে পালিয়ে গেল স্ত্রী- তদন্তে পুলিশ

খড়িবাড়ি, ২৭ নভেম্বরঃ ত্রিকোন প্রেমের ঘটনা! স্বামীর মৃতদেহ ফেলে পালালো স্ত্রী।খড়িবাড়ির ফুলবাড়ি চা বাগানের খাললাইনের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।মৃতের নাম শঙ্কর বইগা(২৫)।

জানা গিয়েছে, রবিবার সকালে ঘরের ভেতরে শঙ্কর বইগা’র মৃতদেহ দেখতে পাওয়া যায়।এরপর খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

গ্রামবাসীরা জানান, স্বামীর এক বন্ধুর সঙ্গে সম্পর্ক রয়েছে মৃতের স্ত্রীয়ের।স্বামীকে খুন করে তার ওই বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছে স্ত্রী এমনটাই অনুমান তাদের।তবে খুন না আত্মহত্যা তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes