১ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ২

মালদা,৩১ জুলাইঃ ১ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল সিআইডি ও বামনগোলা থানার পুলিশ।এই ঘটনায় আন্তর্জাতিক পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম মোহাম্মদ কালাম ওরফে আলম মিঞা (৩২) এবং মসফিক আলম (২৯)। ধৃত দুজনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার চাঁদডারা এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ বামনগোলা থানার পাকুয়াহাট পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ও সিআইডি কর্তারা।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বুলেট প্রুফ জারবন্দী ৬০০ গ্রাম সাপের বিষ।যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

পুলিশ সূত্রে খবর, গঙ্গারামপুর থেকে এই সাপের বিষ পাচার করার লক্ষ্যে দুইজন মালদায় আসছিল।কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ এবং সিআইডি কর্তারা পাকুয়াহাট পেট্রোল পাম্পের কাছে গাড়িটিকে আটক করে ও তল্লাশি চালিয়ে কাঁচের জারবন্দি ৬০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbet giriştipobetcasino sitelerichild pornesrar satın alimajbetimajbet Built with ❤︎ by appycodes