বাগডোগরার শুভমায়া সূর্য নারায়ণ হিন্দি হাইস্কুলে জিমের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

বাগডোগরা, ১৩ এপ্রিলঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই খুলেছে স্কুল।স্কুলে পড়াশোনার মানোন্নয়ন বৃদ্ধি করার পাশাপাশি শরীরচর্চার কথা মাথায় রেখেই এবার স্কুলগুলিতে জিম চালু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

বুধবার সেইমত আপার বাগডোগরার শুভমায়া সূর্য নারায়ণ হিন্দি হাইস্কুলে অত্যাধুনিক জিম পরিষেবা চালু করা হয়।এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে জিমের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।পাশাপাশি মিড ডে মিলের ঘর এবং সর্বশিক্ষা মিশনের অর্থানুকুল্যে অর্ধসমাপ্ত স্কুল ভবন বিবেকানন্দ ব্লকের উদ্বোধন করা হয়।উদ্বোধনের পর ট্রেডমিলে হেঁটে শারীরিক কসরত করেন গৌতম দেব।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, নকশালবাড়ির বিডিও অরিন্দম মন্ডল, জেলার সহকারি স্কুল পরিদর্শক অরিন্দম রায়, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায়, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুপ্রকাশ রায় সহ অন্যান্যরা।

স্কুলের প্রধান শিক্ষক গঙ্গাপ্রসাদ ছেত্রী জানান, আজ স্কুলে মিড ডে মিল ও বিবেকানন্দ ব্লকের উদ্বোধন হয়েছে।একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের শরীরচর্চার জন্য শিক্ষকের তত্ত্বাবধানে জিম পরিষেবা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobetbelugabahisGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibom Built with ❤︎ by appycodes